২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমিতে চুরি

বাংলা একাডেমির একজন সহকারী পরিচালকের দপ্তর থেকে তার কম্পিউটারের মনিটর চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 11:53 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের তৃতীয় তলা থেকে সহকারী পরিচালক ইমরুল ইউসুফের দপ্তর থেকে এই চুরির ঘটনা ঘটে। ইমরুল বাংলা একাডেমির পুনর্মুদ্রণ উপবিভাগে দায়িত্বরত।

ইমরুল সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকাল ৯টার সময় আমি রুমে ঢুকে দেখি টেবিলে কোনো কিছু নেই। তারপর দেখি, টেবিলের আড়ালে মনিটর ছাড়া কম্পিউটারের অন্যান্য সামগ্রী সব কিছু নিচে পড়ে আছে।”

কক্ষের টেবিলের পাশের জানালাটি খোলা পান জানান ইমরুল, যা আগের দিন বন্ধ করে গিয়েছিলেন তিনি।

রাস্তার 'ছিঁচকে' চোর এই চুরি করতে পারে বলে ধারণা ইমরুলের।

“জানালার গ্রিল কেটে সবকিছু নিতে পারত। কিন্তু তারা বাঁশের সাহায্যে জানালা খুলে সব কিছু নেওয়ার চেষ্টা করলেও শুধু মনিটরটি হয়ত নিতে পেরেছে।”

চুরির ঘটনাটি বাংলা একাডেমির প্রশাসনিক পরিচালকসহ সবাইকে জানিয়েছেন ইমরুল। 

বাংলা একাডেমির প্রশাসনিক পরিচালক কে  এম মুজাহিদুল ইসলামও চুরির এই ঘটনাটিকে ‘বড়’ কিছু মনে করছেন না।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এইসব দপ্তরে অফিসিয়াল কিছু কাগজপত্র থাকে। কিন্তু যেগুলো কনফিডেনসিয়াল কাগজপত্র, সেগুলো যথেষ্ট নিরাপত্তায় রাখা হয়।”

মুজাহিদুলও বলেন, “রাস্তার ছিঁচকে চোরেরা এই কাজের সাথে জড়িত থাকবে হয়ত।”

তবে ঈদের পর ওই জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।