আত্মীয়-স্বজনদের নিয়ে রাষ্ট্রপতির ইফতার
পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের নিয়ে বঙ্গভবনে ইফতার করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বঙ্গভবনের দরবার হলে ওই ইফতারের আগে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামিনা করে দোয়া করা হয়।
ইফতারের আগে রাষ্ট্রপতি ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহাম্মেদ তৌফিক, সংসদ সদস্য আফজাল হোসেন ইফতারে অংশ নেন।
