ধানমন্ডির ওমেন্স ওয়ার্ল্ড ও আলভিরাসকে ১৬ লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী সামগ্রী ব্যবহার করায় রাজধানীর দুটি বিউটি পার্লারকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ধানমন্ডির ওমেন্স ওয়ার্ল্ড ও আলভিরাস বিউটি কেয়ারকে এই জরিমানা করা হয়।
