২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬ দফা দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা

ছয় দফা দাবিতে মঙ্গলবার রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2019, 08:57 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি জানায় ‘চাকুরী প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই ছয় দফা পড়ে শোনান পরিষদের আহ্বায়ক আলী হোসাইন।

দাবিগুলো হল- ৯ম থেকে ২০ তম গ্রেডভুক্ত স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ব্যবস্থাপনায় নিয়োগ দিতে হবে।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক গত ১৭ এপ্রিল প্রকাশিত ১০ম গ্রেডভুক্ত ৩৮ নং রিসোর্স শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ওই পদে শুধু দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রুতি লেখক নীতিমালা এর ২৫ এর বি উপ-ধারা অনুযায়ী সরকারিসহ সব চাকরির পরীক্ষায় তা চালু করতে হবে।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পড়াশুনা শেষ হওয়ার পর থেকে চাকরিতে যোগদান করার আগ পর্যন্ত কমপক্ষে ১০ হাজার টাকা করে মাসিক বেকার ভাতা দিতে হবে।

তীব্র মাত্রার দৃষ্টি প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে সরকারিসহ স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কমপক্ষে বছরে একবার বিশেষ ব্যবস্থায় সরকারিসহ স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে।