২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁও যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁওয়ের ভুইয়া পাড়ায় শুক্রবার সন্ধ্যায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2019, 09:52 PM

Updated : 18 Aug 2022, 05:17 PM

নিহত রিধু (২০) মেরাদিয়া এলাকার মজনু মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাত ৮টার দিকে রিধুকে রক্তাক্ত অবস্থায় তার বোন নোভা হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোভার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খিলগাঁও ভুইয়া পাড়ায় বাসার কাছেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।”

এবিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে। কীভাবে কি নিয়ে ঘটনা ঘটেছে তাও জানার চেষ্টা করছে।