২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৭৯

রাজধানীতে  মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2019, 02:14 PM

Updated : 18 Aug 2022, 05:17 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ৮৪৫টি ইয়াবা,  ৯৭০ পুরিয়া হেরোইন, ৩০ পুরিয়া গাঁজা এবং ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।