কামরাঙ্গীরচরে শিশু খাদ্য তৈরির নকল কারখানার সন্ধান
ঢাকার কামরাঙ্গীরচর পশ্চিম মমিনবাগে জুসসহ নানা ধরনের নকল শিশুখাদ্য তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার পশ্চিম মমিনবাগের দুই নম্বর গলির এক ভবনে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পাওয়া যায় বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার খন্দকার আরাফাত লেনিন।
তিনি বলেন, “তিন তলার এই কারখানায় পাইপ আইসক্রিম, লেমন অরেঞ্জ জুস, স্পিড পানীয়, চাটনিসহ আট ধরনের নকল শিশু খাদ্য তৈরি করা হত।”
