রাজধানীতে সোয়া দুই লাখ টাকার জাল নোটসহ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
জ্যেষ্ঠ প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
14 May 2019, 03:14 PM
Updated :
18 Aug 2022, 05:17 PM
সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. হাবিবুর রহমান ওরফে হাবিব মোল্লা (৪৮), মো. মিন্টু ব্যাপারী (৩২), মো. রুবেল ব্যাপারী (৩২) ও মো. দুলাল মিঞা (৬০)।
তাদের কাছ থেকে ২ লাখ ৩২ হাজার টাকার জাল নোট জব্দ করার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, জাল নোট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তারা লেনদেন করত।”
এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করার কথা জানিয়েছে পুলিশ।