ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ২২ মে
রোজার ঈদকে সামনে রেখে ঢাকা ও গাজীপুর থেকে থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২২ মে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫ মে ঈদের দিন ধরে টিকেট বিক্রি কার্যক্রম চালাবেন তারা।
“২২ তারিখ আমরা ২৯ তারিখের টিকেট বিক্রি করব। তা চলবে ২৬ তারিখ পর্যন্ত চলবে।”
কমলাপুর ছাড়া ঢাকার চারটি এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে আগাম টিকেট বিক্রি হবে বলে জানিয়েছেন তিনি।
“কমলাপুরে নিয়মিত টিকেট বিক্রি হতো। এবার বনানী, বিমানবন্দর, জয়দেবপুর রেলস্টেশন, ফুলবাড়িয়া নগর কাউন্টার এবং মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টার থেকেও আগাম টিকেট দেওয়া হবে।”
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ১৫ মে সংবাদ সম্মেলন করে আগাম টিকেট বিক্রির বিষয়ে বিস্তারিত জানাবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
