২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬

রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2019, 02:25 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছে ১ হাজার ১৯৫টি ইয়াবা, ২ হাজার ৬১০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা ও ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।