২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপপ্রবাহ আরও দুই-তিন দিন

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব কেটে যাওয়ার পর শুরু হওয়া তাপপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 05:47 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

সোমবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পাশাপাশি তাপপ্রবাহের বিস্তারও বাড়ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর ঢাকায় পারদ উছেছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

রোজার মধ্যে এই গরমে ঘরের বাইরে বেরোলেই হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও বদলহাছি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও দুই থেকে তিন দিন।

ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টির আভাস রয়েছে।

পুরনো খবর:

ফের তাপপ্রবাহ