২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা-এতিমদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

প্রথম রোজায় এতিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, আলেম এবং বঙ্গভবনের কর্মচারীদের সঙ্গে ইফতার করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 07:54 PM

Updated : 10 Oct 2022, 09:07 PM

মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানের আগে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর।

ইফতার অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আলেম, বিভিন্ন এতিমখানা খানা থেকে আসা শিশু-কিশোর এবং বঙ্গভবনের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

রাষ্ট্রপতি বিভিন্ন টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ইফতার অনুষ্ঠানে অংশ নেন।