২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: ১০৭ প্রতিষ্ঠানে সবাই ফেল

এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর দেশের ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 12:19 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

এ পরীক্ষায় গত বছর ১০৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। সেই হিসেবে এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছ দুটি।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার  ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

এবার বরিশাল বোর্ডের দুইটি এবং দিনাজপুর, রাজশাহী ও যশোর বোর্ডের একটি করে প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে এবার এমন শিক্ষা প্রতিষ্ঠান নেই।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের ৫৯টি ও কারিগরি বোর্ডের ৪৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

এসএসসিতে ২০১৭ সালে ৯৩টি এবং ২০১৬ সালের ৫৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করে। ২০১৫ সালে ৪৭টি এবং ২০১৪ সালে ২৪টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল।