মেয়াদোত্তীর্ণ তেল নিয়ে নতুন বোতলে ঢোকায় পুষ্টি
বাজার থেকে মেয়াদোত্তীর্ণ তেল ফিরিয়ে নিয়ে তা পুনরায় বোতলজাত করার দায়ে ভোজ্যতেলের ব্র্যান্ড ‘পুষ্টি’র মালিক পক্ষকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে পুষ্টি সয়াবিন তেলের কারখানা সুপার অয়েল রিফাইনারি লিমিটেডে এ অভিযান চালানো হয় বলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানিয়েছেন।
এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সারওয়ার আলম।
