ঢাকায় ৫ আনসারুল্লাহ জঙ্গি গ্রেপ্তার
ঢাকার যাত্রাবাড়ী থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুরে জঙ্গি আস্তানার সন্ধান এবং গুলিস্তানে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর পর এই গ্রেপ্তার অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল্লাহ (২৬), মো. আব্দুল আলীম (২২), মো. ফয়জুল্লাহ (১৮), মো. জহিরুল ইসলাম (১৯) ও মো. মাইনুদ্দীন ওরফে সজীব (১৯)।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২০টি ডেটোনেটর (বিস্ফোরক দ্রব্য) ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
“নাশকতামূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় তারা একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়েছে,” বলেন মাসুদুর।
আনসারুল্লাহ বাংলাটিম লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন গোষ্ঠী; তাদের নেতা সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জিয়াউল হক পলাতক রয়েছেন।
