২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালু নদের দুই তীরে ৩৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর খিলক্ষেত থানার ইছাপুরা বাজার থেকে ফকিরখালী বাজার পর্যন্ত বালু নদের উভয় তীরে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 10:24 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান।

তিনি বলেন,  “অভিযানে দুটি একতলা ভবন, একটি বড় ওয়্যারহাউজ, ৫টি আধা পাকা স্থাপনা, ১০টি টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।“

এ সময় বালু নদীর তীরে তিন একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।পাশাপাশি ৮০ লাখ ৪০ হাজার টাকার বালির গদি নিলামে দেওয়া হয় বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে।

২০১৬ সালে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফূলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে আনতে নদী রক্ষায় যে টাস্কফোর্স গঠন করা হয় তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চালিয়ে আসছে বিআইডব্লিউটিএ।