২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম নিয়ে সতর্কতা জারি জগন্নাথ প্রশাসনের

ফেইসবুক মন্তব্যে ধর্মকে কটাক্ষের অভিযোগে এক ছাত্রকে পুলিশে দেওয়ার পর এ বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 05:11 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

কারও বিরুদ্ধে ধর্মকে হেয় কোনো বক্তব্য-মন্তব্য করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকারি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জগন্নাথের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন বা আঘাত করে কোনো প্রকার বক্তব্য, লেখা, লিফলেট, পোস্টার, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাপানো-স্ট্যাটাস প্রদান থেকে বিরত থাকার অনুরোধ করা হল।

“কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্প্রতি ফেইসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ধর্মভিত্তিক একটি ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে ফরহাদ হোসাইন ফাহাদ নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তারে পুলিশকে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

পুরনো খবর:

ফেইসবুকে ‘মন্তব্য’: ছাত্রকে গ্রেপ্তার করতে বলল জগন্নাথ বিশ্ববিদ্যালয়