মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
জ্যেষ্ঠ প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
28 Apr 2019, 01:15 PM
Updated :
18 Aug 2022, 05:13 PM
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসব অভিযানে ১৩ হাজার ৯৪টি ইয়াবা, এক হাজার ২৫ পুরিয়া হেরোইন, তিন কেজি গাঁজা ও ২০ বোতল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান।