নুসরাতের জন্য প্রতিবাদ
যৌন নিপীড়নের প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কমসূচি করেছে বেশ কয়েকটি সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এসব কমসূচি। ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ', বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ঢাকাস্থ ফেনী জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ব্যানারে প্রতিবাদ জানানো হয়।
তিনি বলেন, “এই রাষ্ট্রের প্রতিটি রন্ধ্র পঁচে গেছে ৷ ধর্ষণের ঘটনা ঘটেই থাকবে, আমরা শাহবাগে শুধু প্রতিবাদ করেই যাব ৷ কিন্তু কোনো ঘটনার বিচার হবে না ৷ বিচার না হওয়ার জন্যই প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটেই চলছে ৷
নারী উন্নয়নকর্মী জাকিয়া শিশির বলেন, “নুসরাত যে অবস্থার মধ্যে পড়েছে তাতে কোনো মানুষ বাঁচতে পারে না ৷ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ৷ যারা নুসরাতকে হত্যা করেছে তাদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।”
