তুরাগ তীরে ১৯ স্থাপনা উচ্ছেদ
ঢাকার তুরাগ তীরে আরও ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর তুরাগ থানার গ্রামভাটুলিয়া এলাকায় উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, একটি দোতলা, ৪টি একতলা ভবন উচ্ছেদ করা হয়, গুঁড়িয়ে দেওয়া হয় ৫টি আধা-পাকা ঘর ও ৯টি টিনের ঘর।
দিনের অভিযানে আড়াই একর জমি অবমুক্ত করা হয় বলে জানান তিনি।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।
