গৃহায়নমন্ত্রীর বাবার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রীর বাবা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখ বার্ধক্যজনিত নানা রোগে ভুগে রোববার সকালে ঢাকার বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।
প্রধানমন্ত্রী খালেক শেখের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রোববার সকালে মন্ত্রীর বেইলি রোডের সরকারি বাড়িতে জানাজার পর খালেক শেখের মরদেহ তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
