২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন পর দুরন্ত টিভির সম্প্রচার শুরু

বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর বন্ধ হওয়া দুরন্ত টেলিভিশনের সম্প্রচার ফের শুরু হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 11:09 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে পুনরায় সম্প্রচার শুরু হয় বলে দুরন্ত টিভির কর্মী জাফরিন জানান।

বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ভবন এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারেই বেসরকারি এই টেলিভিশন স্টেশনের কার্যালয়।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফ আর টাওয়ারে আগুন লাগলে সেখান থেকে তাদের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখা হয় বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাদ্দাম হোসেন জানিয়েছিলেন।

পুরনো খবর:

বনানীতে আগুন: দুরন্ত টিভির সম্প্রচার বন্ধ