ঢাকার কারওয়ান বাজারে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
ঢাকার কারওয়ান বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার রাতে নিহত এই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল প্যান্ট ও হাফ শার্ট। তার লাশ ঢাকা মেডিকেলে কলেজ মর্গে রয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১০টার দিকে এই যুবককে পথচারীরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন।
বাহকের বরাত দিয়ে তিনি বলেন, “কারওয়ান বাজারের প্রজাপতি গুহার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”
