২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তান হত্যায় ঢাকায় একজনের যাবজ্জীবন

পাঁচ বছর আগে স্ত্রী ও সন্তানকে হত্যার মামলায় পূবারী ব্যাংকের এজেন্ট ফ্যালকন সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী আমানুল্লাহ আমানকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 02:33 PM

Updated : 08 Apr 2022, 03:58 PM

বুধবার এ রায় দেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল।

ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুরের মধ্য পাইকপাড়ার ৬৭/এ নম্বরের আমানুল্লাহর ভাড়া বাসায় ২০১৪ সালের ৫ নভেম্বর সন্ধ্যায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিয়ে বহিবর্ভূত সম্পর্ক নিয়ে বিরোধের জেরে আমানুল্লাহ স্ত্রী আইরীন আক্তার আরজু (৩৭) এবং সাত বছরের ছেলে সাবিতকে শ্বাসরোধে খুন করেন।

ওই ঘটনায় মিরপুর থানায় নিহত আইরিনের চাচা ইউনুছ হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিচার চলারকালে রাষ্ট্রপক্ষে ২২ জন এবং আসামির সাফাই সাক্ষ্য শোনেন বিচারক।

রায়ে যাববজ্জীবনে কারাদণ্ডের পাশাপাশি আমানুল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুইমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলাটির বিচার কার্যক্রম প্রায় তিন বছর হাই কোর্টের আদেশে স্থগিত ছিল।