২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর বাসায় আগুনে দগ্ধ দুইজন

রাজধানীর বনানীর একটি বহুতল ভবনের তৃতীয় তলার একটি বাসায় আগুন লেগে দগ্ধ হয়েছেন দুই তরুণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2019, 12:31 PM

Updated : 08 Apr 2022, 03:57 PM

রোববার সকাল ৮টার দিকে বনানী দুই নম্বর রোডের ৩৪ নম্বর হোল্ডিংয়ের ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে ওই বাসা থেকে সাগর (২৫) ও হিমেল (১৯) নামের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভেয়ে ফেলেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, সাগরের শরীরের ৬৫ শতাংশ আর হিমেলের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।