ক্রাইস্টচার্চের ঘটনায় তীব্র নিন্দা রাষ্ট্রপতির
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেই সঙ্গে ওই হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের আশু আারোগ্য কামনা করেছেন।
শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে ওই হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ৪৮ জন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
নিহতদের মধ্যে অন্তত তিনজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান।
