ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৭
মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন ধরনের মাদক জব্দ করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান।
