২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দখল: চরওয়াশপুরে উচ্ছেদ অভিযান

ঢাকার বসিলা সেতুর দক্ষিণ তীর দখল করে কেরানীগঞ্জের চরওয়াশপুরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2019, 12:51 PM

Updated : 08 Apr 2022, 03:55 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু করে বলে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল সাড়ে ১০ পর্যন্ত আমরা ১০টি পাকা স্থাপনা উচ্ছেদ করেছি। আজই বসিলার চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চলানো হবে।”

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার বসিলায় বুড়িগঙ্গার তীরের ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আর বুধবার আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্টস লিমিটেড নামের একটি কোম্পানির ভরাট করা তুরাগ নদীর মূল চ্যানেল পুনরুদ্ধার শুরু করে প্রায় ২০ হাজার ঘনমিটার মাটি, বালি ও আবর্জনা অপসারণ করা হয়।

ওই কোম্পানির কর্মকর্তা খন্দকার আওলাদ হোসেনকে আটককরে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের পর তাকে মুক্তি দেয় ভ্রাম্যমাণ আদালত।