২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার আয়াস মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 07:03 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

মঙ্গলবার বিকালে আয়াস মিয়া বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাতে স্পিকার আয়াস মিয়া টাওয়ার হ্যামলেটসের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। স্থানীয় উন্নয়নে টাওয়ার হ্যামলেটসের ভূমিকা ও কার্য প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন তিনি।

টাওয়ার হ্যামলেটসের স্পিকার নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি আয়াস মিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের এসব অর্জনকে বহির্বিশ্বে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

তিনি আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিরা শুভেচ্ছাদূত হিসেবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ইতিবাচক অবদান রাখবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী উপস্থিত ছিলেন।