চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আইন সংশোধনে সংসদে বিল
চলচ্চিত্র ও টেলিভিশন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার বিধান রেখে বিদ্যমান একটি আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।
পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিদ্যমান আইনে চলচ্চিত্র ও টেলিভিশন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তিকে সম্মাননা দেওয়ার বিধান রয়েছে। প্রস্তাবিত আইনে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের গভর্নিং বডিতে সংশ্লিষ্ট বরেণ্য ব্যক্তিদের উপস্থিতি ইনস্টিটিউটকে সমৃদ্ধ করবে। গণমাধ্যম ব্যক্তিদের কাজের অধিক্ষেত্র বিস্তৃত বিধায় চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ সংক্রান্ত এই ইনস্টিটিউটের কার্যাবলির সাথে গণমাধ্যম ব্যক্তিদের অন্তর্ভুক্তি অধিকতর সংগতিপূর্ণ হবে।”
