২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারুস সালামে আগুনে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ বিশিলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে একটি ভবনে আগুন লেগে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 05:05 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

সোমবার সকালে দক্ষিণ বিশিলের ৫ নম্বর রোডের সাত তলা জোহরা গার্ডেনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

লিজা আক্তার নামের ১৭ বছর বয়সী ওই কিশোরী মেয়েটি বরগুনা জেলার আমতলী থানার ছোট নীলগঞ্জ গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

দারুস সালাম থানার এসআই ইসরাফিল হোসেন জানান, এসি থেকে ওই ভবনে আগুন লেগে মেয়েটি দগ্ধ হয়। ঘটনার সময় গৃহকর্তা বা গৃহকর্ত্রী কেউ বাসায় ছিলেন না।

খবর পেয়ে তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার শরীর আগুনে পুড়ে গেছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।