২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে ছুরিতে এক ব্যক্তি নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2019, 04:31 PM

Updated : 18 Aug 2022, 04:53 PM

বুধবার সকাল ৯টার দিকে মাহাতাব গ্যাস পাম্পসংলগ্ন ওই বাসায় এ ঘটনা ঘটে।  নিহতের নাম মো. হেলাল (৪০)।

কামরাঙ্গীরচর থানার ওসি মো. শাহিন ফকির বলেন, পাবনা থেকে সাবিনা (৩৫) নামের এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে মঙ্গলবার ওই বাসা ভাড়া নিয়েছিলেন হেলাল।

“আজ সকালে সাবিনা ছেলে সানি এসে হেলালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

আহত হেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি শাহিন।