২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রী ফরহাদ হোসেন আর নেই

প্রবীণ আলোকচিত্রী ফরহাদ হোসেন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2019, 02:24 AM

Updated : 18 Aug 2022, 04:52 PM

৭৫ বছর বয়সী ফরহাদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর বাসায় তিনি মারা যান বলে স্বজনরা জানিয়েছেন।

পেশাজীবনে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন ফরহাদ হোসেন। দৈনিক সংবাদ, দৈনিক বার্তা, দৈনিক জনতা, দৈনিক রূপালী এবং সর্বশেষ নিউ নেশনে সিনিয়র আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি।

প্রবীন এই সাংবাদিক জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন সভাপতি ও সাধারণ সম্পাদক।