২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘চাঁপাই উৎসব’

‘চলো জি ভাই চাঁপাই উৎসবে যাই’ স্লোগানে ঢাকায় অনুষ্ঠিত হল দিনব্যাপী ‘চাঁপাই উৎসব’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2019, 09:54 PM

Updated : 10 Oct 2022, 08:55 PM

শুক্রবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে এ উৎসব মিলনমেলা হয়।

সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এবং চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলও এসেছিলেন এ অনুষ্ঠানে।

Image
ঢাকার রমনা ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশনে শুক্রবার চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে ‘চাঁপাই উৎসবে’ অতিথিরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঢাকার রমনা ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশনে শুক্রবার চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে ‘চাঁপাই উৎসবে’ অতিথিরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

দেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আমের জিআই নিবন্ধন পাওয়ার বিষয়টি উল্লেখ করে সাংসদ শিমুল বলেন, “আধুনিক চাঁপাই নবাবগঞ্জের গর্ব আম সংরক্ষণ ও বাজার সম্প্রসারণের জন্য যা যা করা দরকার সেজন্য সংসদে কথা বলা হয়েছে। আমকে কীভাবে সংরক্ষণ ও বাজার সম্প্রসারণ করা যায় সে উদ্যোগ নেওয়া হচ্ছে।”
Image
ঢাকার রমনা ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশনে শুক্রবার দিনব্যাপী চাঁপাই উৎসবে সকালের নাস্তায় ছিল চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি। চল্লিশটি চুলায় সেই রুটি তৈরিতে ব্যাস্ত কারিগররা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

তিনি বলেন, “নেতৃত্বের অভাবে সোনা মসজিদ পর্যন্ত সড়ক আগে ফোর লেইন করা হয়নি। সে উদ্যোগ এখন নেওয়া হয়েছে। রেলপথ নির্মাণেও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”

অন্যদের মধ্যে চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মোহা. উজির আলী, সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, ডাইসিন কেম লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নাটোর জেলা সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লাসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।

দিনব্যাপী এ আয়োজনে সকালের নাস্তায় ছিল চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি। বিকালে বার্ষিক সাধারণ সভা ও সন্ধ্যায় চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়।