ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৯
মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে ৬৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
