২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৫৬ মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2019, 02:39 PM

Updated : 18 Aug 2022, 04:50 PM

বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অভিযান চালায়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে এক হাজার ১৯৫টি ইয়াবা, ৭১০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা ও নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।