২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুন নাহার খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হকের সহধর্মিনী নুরুন নাহার খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2019, 01:50 AM

Updated : 08 Apr 2022, 03:49 PM

নুরুন নাহার প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের মা। ময়মনসিংহ প্রি-ক্যাডেট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, নুরুন নাহার খানের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতেও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।