কোস্টগার্ডের নতুন মহাপরিচালক আশরাফুল হক
কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল এম আশরাফুল হক।
এই নৌ কর্মকর্তাকে উপকূল রক্ষী বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিতে বুধবার তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে গত ২০ জানুয়ারি নৌ বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার।
