২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম ও পরিকল্পনা বিভাগে নতুন সচিব

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2019, 08:03 PM

Updated : 18 Aug 2022, 04:48 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশ দুই দপ্তরে নতুন সচিব নিয়োগ দেয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিনকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহুল ইসলামকে করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব।

গত ২ ফেব্রুয়ারি পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. জিয়াউল ইসলাম অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গিয়েছেন।