২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব পদে খোকনকে পুনঃনিয়োগ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে পুনরায় নিয়োগ পেয়েছেন আশরাফুল আলম খোকন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 08:49 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে খোকনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, “মুহাম্মদ আশরাফুল আলম (খোকন) কে ০৭ জানুয়ারি ২০১৯ অথবা যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) গ্রেড-৪ ভুক্ত নির্ধারিত সর্বোচ্চ বেতনে মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”

গত প্রায় সাড়ে ছয় বছর ধরেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন।

তাকে প্রথমে ২০১৩ সালে অগাস্টে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব পদে একবছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে তার মেয়াদ বাড়ানো হয়।

খোকন দৈনিক মুক্তকণ্ঠ ও চ্যানেল আইয়ে কাজ করেছেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের একুশে অগাস্টে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামালায় আহত হন খোকন। ওই হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন।