প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন শাখাওয়াত মুন
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের জ্যেষ্ঠ প্রশিক্ষক কে এম শাখাওয়াত মুন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন। এই অনুবিভাগে বর্তমানে নয়জন কর্মরত আছেন, খালি আছে তিনটি পদ।
