সাভারে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
ঢাকার সাভারে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় বিল্লাহ হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল হাকিম।
গত ৭ জানুয়ারি এক তরুণীকে তার বাসার কাছ থেকে অপহরণের পর চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে বিল্লালের বিরুদ্ধে সাভার মডেল থানার একটি মামলা হয়।
“অপহরণ করে নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বিল্লাল ওই তরুণীকে ১১ জানুয়ারি রাতে সাভারে তার বাসার সামনে রেখে চলে যায়।”
এই ঘটনায় তরুণীর বাবা সাভার মডেল থানায় মামলা করার পর র্যাব অনুসন্ধানে নামে। তাতেই ধামরাই উপজেলার শরীফবাগ এলাকায় বিল্লাল ধরা পড়েন বলে জানান র্যাব কর্মকর্তা হাকিম।
তিনি বলেন, “বিল্লাল অপহরণ এবং ধর্ষণের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হলে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।”
