২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে কিউবা ও চেক প্রজাতন্ত্রের অভিনন্দন

চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2019, 02:36 PM

Updated : 18 Aug 2022, 04:42 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা।

ভোটের ফল আসার পর থেকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।