ঢাকা থিয়েটারের শাহাবুদ্দিন শাহজাহান বেবির জানাজা শনিবার
ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য করোলা করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহাবুদ্দিন শাহজাহান বেবির জানাজা হবে শনিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহাবুদ্দিন শাহজাহানের মরদেহ শুক্রবার দুপুরে কানাডা থেকে ঢাকায় পৌঁছাবে।
শনিবার মাগরিবের পর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী গোরস্থানে মা-বাবার কবরে তাকে দাফন করা হবে।
ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু জানান, গত ৫ জানুয়ারি কানাডায় মারা যান কাজী শাহাবুদ্দিন শাহজাহান বেবি। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
কাজী শাহাবুদ্দিন শাহজাহান স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
