অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত একজন গ্রেপ্তার
পরিচয়ের সূত্র ধরে চাকরি দেওয়া লোভ দেখিয়ে এক যুবককে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম কুরবান আলী। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে জুয়েল আহমেদ (২২) নামে যুবককে উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব জানায়, কুরবান আলী এবং আবু মুসা প্রিন্স নামে দুজন জুয়েলকে কৌশলে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এনে জিম্মি করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বিষয়টি র্যাব জানার পর মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে যোগাযোগ রেখে কুরবান আলীকে গ্রেপ্তার করে।
মুসাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে র্যাব জানিয়েছে।
