২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে মিয়ানমারের প্রেসিডেন্টের অভিনন্দন

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, নিকারাগুয়ার প্রেসিডেন্ট, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 08:04 PM

Updated : 18 Aug 2022, 04:40 PM

পৃথক পৃথক বার্তায় তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এর আগে সার্ক মহাসচিব ও বিমসটেক মহাসচিব এবং পার্লামেন্টারি ইউনিয়ন অফ দি ওআইসি মেম্বার স্টেটসের মহাসচিবও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর চীন ও নেপালের প্রধানমন্ত্রীও তাকে অভিনন্দন জানান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই বিশ্বনেতাদের শুভেচ্ছা পাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ নিয়ে চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভানেত্রী, যে নজির বাংলাদেশের ইতিহাসে আর কারও নেই।