২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় অ্যাম্বুলেন্স চালক নিহত

ঢাকায় রমনা পার্কের পাশে মৎস্য ভবনের সামনে কভার্ড ভ্যানের ধাক্কায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2019, 09:46 AM

Updated : 08 Apr 2022, 03:40 PM

নিহতের নাম মো. তাজুল ইসলাম (৪০)। তার সঙ্গে আবু হানিফ (৪০) নামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারীও আহত হয়েছেন।

তারা মোটর সাইকেলে যাওয়ার পথে শুক্রবার রাত ১১টার দিকে মৎস্য ভবনের সামনে দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো.  বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাজুল ঢাকা মেডিকেল থেকে মোটর সাইকেলে মহাখালীর বাসায় যাচ্ছিলেন, তার সঙ্গে ছিলেন হানিফ। দ্রুতগামী একটি কভার্ড ভ্যান তাদের মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

আহত অবস্থায় তাজুল ও হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন। হানিফ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এসআই বাচ্চু বলেন, তাজুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আর হানিফ নতুন ভবনের কর্মচারী।