২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিকাবের নেতৃত্বে রাহীদ-হাসিব

প্রথম আলোর রাহীদ এজাজ ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নূরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2018, 07:25 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পর ২০১৯ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি এ কে এম মঈনুদ্দিন (ইউএনবি), যুগ্ম সম্পাদক ইশরাত জাহান ঊর্মি (ডিবিসি), কোষাধ্যক্ষ মেহেদী হাসান (কালের কন্ঠ), দপ্তর সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন)।  

সদস্যরা হলেন- আঙ্গুর নাহার মন্টি (নিউজ২৪), খুররম জামান (বার্তা২৪), মাহফুজ মিশু (যমুনা টেলিভিশন), সানাউল হক (এটিএন বাংলা), তৌহিদুর রহমান (বাংলানিউজ২৪.কম)। 

ঐকমত্যের ভিত্তিতে ডিকাবের কমিটি নির্বাচিত হয়েছে।

ডিকাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম সাবু। নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহায়তা করেন ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০১৮) সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।