২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে মোটর সাইকেল দুর্ঘটনায় তরুণের ‍মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 12:27 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রোববার রাতে এ দুর্ঘটনায় ওই মোটর সাইকেলে থাকা আরেকজন আহত হয়েছেন।

নিহত রিফাত (১৮) আগারগাঁও তালতলা গভার্নমেন্ট স্টাফ কোয়ার্টার এলাকার মো. লিটন মিয়ার ছেলে। আহত সজীব (১৯) তার বন্ধু।

এসআই বাচ্চু মিয়া জানান, রাতে গুরুতর আহত অবস্থায় রিফাত ও সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে রিফাতকে মৃত ঘোষণা করেন।

ওই দুই তরুণের বন্ধু আকাশ পুলিশকে বলেছেন, রিফাত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হরোলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে যান।

আহত সজীবকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে গেছেন তার স্বজনরা।