২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্ট মাজারের দান বাক্স ভেঙে চুরি

ঢাকার হাই কোর্ট মাজারের দান বাক্স থেকে চুরি হয়েছে অর্থ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 09:09 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

রোববার সকালে পুলিশ খবর পেয়ে গিয়ে কয়েকটি দান বাক্সের তালা ভাঙা পায়। বাক্সগুলো থেকে ৪ থেকে পাঁচ লাখ টাকা চুরি হয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।

হাই কোর্ট চত্বরে হজরত শরফদ্দীন চিশতীর মসজিদ ও মাজারের দান বাক্সে বহু টাকা জমা পড়ে প্রতিদিনই।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতের কোনো এক সময় চোররা গ্রিল কেটে ভেতরে ঢুকে তালা ভেঙে টাকা নিয়ে যায় বলে মনে হচ্ছে। সকালে পুলিশ খবর পেয়ে গিয়ে কয়েকটি দানবাক্সের তালা ভাঙা পায়।”

প্রতি তিন মাস পরপর এই দান বাক্স খোলা হয় বলে পুলিশ জেনেছে। তবে সর্বশেষ কতদিন আগে খোলা হয়েছিল, তা জানতে পারেনি।

ওসি বলেন, “৪ থেকে ৫ লাখ টাকা চুরি হয়েছে বলে মসজিদ ও মাজার কমিটি বলছে।”

চুরির ঘটনায় মৌখিক অভিযোগ পেলেও সন্ধ্যা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তা হাসান জানান।